শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মতামত

কৃষক পাচ্ছে না নায্যমূল্য অন্যদিকে ভোক্তারাও বিশাল বিপাকে


মোঃ সোলায়মান হোসেন
DhakaReport24.com || 2024-04-04 21:07:00
কৃষক পাচ্ছে না নায্যমূল্য অন্যদিকে ভোক্তারাও বিশাল বিপাকে

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু দিনদিন কমে যাচ্ছে আবাদি জমি। প্রতিনিয়তই বাড়ছে ফসলের দাম।কৃষক কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল ফলায়। কিন্তু বর্তমান বাজারে কৃষক তার পরিশ্রমের যথাযোগ্য সম্মান পায় না। কতিপয় অসাধু ব্যবসায়ী কৃষকের কাছ থেকে যে মূল্যে পণ্য ক্রয় করছে ভোক্তা পর্যন্ত এসে সেই পণ্যের মূল্য দ্বিগুণ অথবা তার অধিক হারে বিক্রি করছে।

প্রতিটি পণ্যের মূল্য আকাশচুম্বী। একদিকে কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য অন্যদিকে ভোক্তারাও বিশাল বিপাকে পড়েছে। অসাধু ব্যবসায়ীরা গড়ছে টাকার পাহাড়।

আমরা যারা বিভিন্ন পেশাজীবী তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আয় কমে গেলে পেশা পরিবর্তন করে ফেলি। ভাবুন তো আমাদের মতো কৃষকরাও চিন্তা করে পেশা পরিবর্তন করে তাহলে দেশের অবস্থা কেমন হবে!
কে আমাদের খাদ্যের যোগান দিবে!

দিন দিন কৃষকের সংখ্যা কমে যাচ্ছে অপরদিকে বেড়ে যাচ্ছে ভোক্তার সংখ্যা। প্রতিনিয়ত বেড়েই চলেছে খাদ্যের দাম!

বাজারে সিন্ডিকেট, এর জন্য কে দায়ী বলতে পারবেন?

অনেকেই বলবেন সরকার। সরকারকে দোষারোপ করা কি আমাদের ঠিক হচ্ছে?
গভীরভাবে ভেবে দেখুন বিবেককে প্রশ্ন করুন। দেশের পরিস্থিতি খারাপ দিকে গেলেই শুধু দেশের সরকারকে দোষারোপ করতে হবে অদ্ভুত আমরা!
নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছি।

বর্তমান প্রজন্ম দূরে সরে যাচ্ছে কৃষকের কাছ থেকে।ডাক্তারের ছেলে ডাক্তার ,ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার ,শিক্ষকের ছেলে শিক্ষক অথচ একজন কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না এর আসল কারণ কি?
আসলে কারণ আমরা কৃষককে যথাযোগ্য সম্মানের চোখে দেখিনা। আগেকার দিনে কৃষকের সন্তান কৃষক হতো কারণ পেটের ক্ষুদা দূর করতে খাদ্য আবাদ করতে হবে এটাই ছিল তখনকার কৃষকের চিন্তা চেতনা। বর্তমানে তা ভিন্নতর।
জাতি শিক্ষিত হচ্ছে। শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে। তবুও মানুষ কৃষিকাজ থেকে দূরে সরে যাচ্ছে ।এভাবে চলতে থাকলে আমাদের দেশ এক সময় খুব ভয়াবহ দিন পার করবে।

আসুন আমরা প্রত্যেকেই সচেতন হই ।কৃষককে যথাযোগ্য সম্মান দেই । সরকারকে সহযোগিতা করি বাজারে সিন্ডিকেট দূর করার জন্য।

কৃষক বাঁচলে বাঁচবে দেশ,
আমার আপনার বাংলাদেশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম