রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-11-06
সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি

ফরিদপুরের সালথায় চেতনানাশক প্রয়োগ করে একটি পরিবারের সদস্যদের অচেতন করার পর সৌদি আরবপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে প্রবাসী কাজী কামরুজ্জামান রনির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে থাকতে পারে। ওই পানি পান করার পর পরিবারের সদস্যরা ঘুম ঘুম অনুভব করেন এবং একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। তবে পানিতে চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রবাসীর বাবা কাজী নুর ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ ঘুম ঘুম অনুভব করতে থাকেন। বিষয়টি বুঝে ওঠার আগেই সবাই ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরের উত্তর পাশের জানালার লোহার গ্রিল ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘরের সাব-বাক্সে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৬ লাখ টাকা খোয়া গেছে বলে দেখতে পান তাঁরা।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় কাজী নুর ইসলাম বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম