সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-11-23
রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচিত হয়েছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম