সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, এক ভারতীয়সহ ৪ জন আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-11-23
জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, এক ভারতীয়সহ ৪ জন আটক

জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিককে আটক করেছে। সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তের বেনীপুর গ্রাম থেকে এদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে পুরুষ ৩ জন এবং একজন নারী রয়েছে। আটককৃতরা হলো- নড়াইল জেলার দেবীপুর গ্রামের কালিপদ'র ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং বাংলাদেশ বংশোদ্ভূত ভারতীয় নাগরিক উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁকড়া গ্রামের শরিফুল মিরের ছেলে রাহুল মীর (২১)। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের বিত্তিপাড়ায় অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশী নাগরিক এবং ১ জন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী এবং ভারতীয় নাগরিকদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম