ঢাকার বসুন্ধরা এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র নিষিদ্ধ আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু আটক হয়েছেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)‘র চুয়াডাঙ্গা কার্যালয় সুত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪ টায় গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু (৫৫) কে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ চুয়াডাঙ্গার দর্শনাস্থ ঠিকানার বাইরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়িতে আত্মোগোপনে ছিলেন।
আটক আতিয়ার রহমান হাবু (৫৫) দর্শনা ইসলাম বাজারের মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম