শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বসতভিটার প্রবেশপথ অবরুদ্ধ, নির্যাতন ও হুমকির অভিযোগে সাংবাদিকের স্ত্রীর সংবাদ সম্মেলন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-11-14
বসতভিটার প্রবেশপথ অবরুদ্ধ, নির্যাতন ও হুমকির অভিযোগে সাংবাদিকের স্ত্রীর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগরে বসতভিটা দখলের চেষ্টা, বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ, যাতায়াতে বাধা, নির্যাতন ও অব্যাহত হুমকির প্রতিকার এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জীবননগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম আনোয়ারুল কবিরের স্ত্রী পারভিন আক্তার। 

শনিবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর হোটেল থ্রি স্টারের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মাঠপাড়ার ভুক্তভোগী মোছা. পারভিন আক্তার।

লিখিত বক্তব্যে পারভিন আক্তার অভিযোগ করেন, তাঁর বাড়ির প্রবেশপথের সামনে একই গ্রামের শান্তি মিয়া (পিতা: মৃত রমজান আলী) বাঁশের রেলিং ও ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে তিনি ও তাঁর সন্তানরা নিজ বসতভিটায় প্রবেশ এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে অন্যত্র বসবাস করতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, স্বামী জীবিত থাকাকালে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তাঁর মৃত্যুর পর তাঁকে ও সন্তানদের ন্যায্য জমির হিস্যা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে একই গ্রামের তাঁর চাচাতো দেবর ও বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

পারভিন আক্তারের দাবি, তাঁদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ প্রায় ৪০ বছরের পুরোনো। তবে স্বামীর মৃত্যুর পর বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। জমি নিয়ে বিরোধের পাশাপাশি তাঁকে একাধিকবার মারধর, সামাজিকভাবে হেয় করা, অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এসব ঘটনায় প্রত্যাশিত বিচার পাননি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, জমি পরিমাপের জন্য ইউনিয়ন পরিষদের আমিনের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নিলেও প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেছেন তিনি। আইনগত পদক্ষেপ নিতে গেলেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন পারভিন আক্তার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারও সম্পত্তি দখল বা প্রতিহিংসা নয়, তিনি শুধু স্বামীর ন্যায্য জমির হিস্যা, সন্তানদের নিরাপত্তা এবং নিজ বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার চান। এ সময় প্রশাসনের কাছে বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ, অন্যায়ভাবে দখল হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, বাড়ির প্রবেশপথ খুলে দেওয়া এবং অতীতের মারধর ও নির্যাতনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম