শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : অর্থনীতি

রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক


DhakaReport24.com || 2026-11-14
রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

গেল অর্থবছরে রিজার্ভ সুসংহত করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এদিকে মাত্র এক অর্থবছরের ব্যবধানেই সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২০২৫-২৬ অর্থবছরে বাজার থেকে বিপুল পরিমাণ ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪২ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এসে ডলারের চাহিদা ও বাজার পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫৭০ কোটি ডলার কিনেছিল। বিপরীতে চলতি অর্থবছরের ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি করেছে প্রায় ৪২ কোটি ডলার। অর্থাৎ, আগের অর্থবছরে যে প্রতিষ্ঠানটি বাজার থেকে ডলার তুলে নিয়েছিল, এখন সেই প্রতিষ্ঠানকেই বাজারে ডলার সরবরাহ করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনেও দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ৫৭০ কোটি ডলার কিনেছিল। ওই সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি। অন্যদিকে, চলতি অর্থবছরে ১৪ নভেম্বর পর্যন্ত ৪২ কোটি ডলার বিক্রি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ অবস্থান পরিবর্তনের পেছনে বৈদেশিক মুদ্রাবাজারের চাহিদা ও সরবরাহের পরিবর্তন গুরুত্বপূর্ণ। গত অর্থবছরে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছিল। ফলে বিনিময় হারে অযাচিত অস্থিরতা ঠেকাতে বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়ানোর সুযোগ তৈরি হয়। কিন্তু চলতি অর্থবছরে পরিস্থিতিতে নতুন চাপ তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ অবস্থায় বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেইন খান এনপিবি নিউজকে বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সীমিত পরিসরে ডলার বিক্রি করা হয়েছে। রিজার্ভের অবস্থাও ভালো রয়েছে বলে জানিয়েছেন তিনি।


তবে ডলারের চাহিদা বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাংকারদের কেউ কেউ। তাদের মতে, দেশে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পর্যায়ে থাকলেও ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক নয়। বিশেষ করে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ৪ শতাংশের ঘরে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের আমদানি কমে যাওয়ার পরও ডলারের বাড়তি চাহিদার কারণ অনুসন্ধান করা প্রয়োজন।


উল্লেখ্য, ২০২০ সালের জুনের পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে মোট ৩৫৩৫ কোটি ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে কিনেছিল ১২৩৩ কোটি ডলার। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের সেপ্টেম্বরে আবার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম