শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : যশোর

যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮


DhakaReport24.com || 2026-11-14
 যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও জেলা জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের মামলায় আরও ৮ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

এ ছাড়া গত ১ নভেম্বর লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ও মুজিব সড়কের জেরা জজ আদালতের দেয়ালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরের দিন ২১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ মামলায় ৮ জনকে আটক করা হয়। শনিবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম