বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি


DhakaReport24.com || 2026-11-19
ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সংবেদনশীল ইস্যুতে একে অপরের স্বার্থের সীমারেখা অতিক্রম করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তিনি এ কথা বলেন।

পুতিন ও ট্রাম্পকে শি বলেছেন, ‘সংবেদনশীল ইস্যুতে বড় শক্তিগুলোর একে অপরের স্বার্থের সীমারেখা অতিক্রম করা উচিত নয়।’

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, নেতাদের উচিত একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, শি ট্রাম্পকে বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় ধরনের অবনতি এড়াতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত ‘সঠিক কাজটি’ করা। সূত্র: আল জাজিরা

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম