বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি


DhakaReport24.com || 2026-11-18
প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি

প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে।

রাশিয়ার ক্রেমলিনের প্রেস পুলের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তাদের একসঙ্গে দেখা যায়। চীনের শেনজেনে বুধবার (১৮ নভেম্বর) রাতে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজের আগে লালগালিচায় তাদের উপস্থিতি দেখা যায়।


ভিডিওতে ট্রাম্প, শি জিন পিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে আসেন পুতিন।


২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের দেখা হলো। তাদের একে অপরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাতে দেখা যায়। প্রথমে তারা করমর্দন করেন, এরপর একে অপরের কাঁধে হাত রাখেন।

তিন নেতার মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন। আগামীকাল বিকেলে তাদের বৈঠকে বসার কথা রয়েছে। সূত্র: বিবিসি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম