বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

এবার বাড্ডায় বাসে আগুন


DhakaReport24.com || 2026-11-18
এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনেও আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায়ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম