বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭


DhakaReport24.com || 2026-11-18
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৭ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি ‘এএন-১২’ সামরিক বিমান ছিল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর এটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিয়ুক টেলিগ্রামে জানিয়েছেন, ওই অঞ্চলের ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তিনি নিজেও দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবাকর্মীরা ইতিমধ্যে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।


তিনি আরও জানান, আঞ্চলিক কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পরে এক ভিডিও বার্তায় গভর্নর জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সূত্র: দ্য জেরুসালেম পোস্ট

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম