রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান

>> পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

>> রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

>> বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

>> সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কে’টে হ’ত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

>> ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস মার্কিন অর্থমন্ত্রীর

>> বরিশালে বিএনপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ

>> ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

>> পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

>> যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

আপনি পড়ছেন : ঢাকা

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান


DhakaReport24.com || 2026-11-21
তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ওসি জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোন বিষয় নেই।’

তবে ওই ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘বিকেল তিনটার পরে পুলিশ আসছিল। তারা মালপত্র নামাইছে। কিন্তু স্যার তো নাই।’

স্যারটা, কে তারানা হালিম? এমন প্রশ্নের জবাবে শরিফ, ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে গণমাধ্যমকে বলেন, উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাবা চারতলায়। দুই জন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।

এদিকে, গোয়েন্দা একটি সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন, এমন সন্দেহের ভিত্তিতে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গুলশান ৩৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় তাদের সঙ্গে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারানা হালিমের ওই বাসায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম