রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান

>> পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

>> রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

>> বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

>> সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কে’টে হ’ত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

>> ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস মার্কিন অর্থমন্ত্রীর

>> বরিশালে বিএনপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ

>> ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

>> পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

>> যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান


DhakaReport24.com || 2026-11-22
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়, অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।

এ অভিযোগে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে (এফডিইই) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

অভিযোগ রয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাবে তার চেয়ে কম সংখ্যা দেখানো হচ্ছে। এর মাধ্যমে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।

এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি প্রকৃত যানবাহনের তুলনায় কম সংখ্যা দেখিয়ে টোল আদায়ের হিসাব দিচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

অন্যদিকে টোল আদায়ের প্রকৃত তথ্য পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেতু বিভাগ।

গত ২০ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এফডিইইর কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা সরাসরি গণনার জন্য লোক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংস্থাটি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) একটি প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড।


এ ছাড়া টোল আদায়সহ এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততার বিষয়েও এফডিইইর কাছে ব্যাখ্যা চেয়েছে বিবিএ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম