বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার


DhakaReport24.com || 2026-11-18
রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম