শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-09-26
মদনে মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ

নেত্রকোনার মদনে সাবেক ছাত্রদল নেতার বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয় নামের বহিস্কৃত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। শুক্রবার বিকেলে জয়কে আদালতে সোপর্দ করা হয়। চুরি হওয়া বাইক ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছেন বলে দাবি পুলিশের। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজা নামাজে অংশ নিতে মদন উপজেলার দৌলতপুর গ্রামে যান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি সেখানে বাইকটি রেখে জানাজায় অংশ নেন। জানাজা শেষে ফিরে এসে দেখতে পান, তার ব্যবহৃত কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি বাইকটি সেখানে আর নেই।

এ ঘটনায় তিনি মদন থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে অভিযোগ করেন শামসুল হক চ্যাম্পিয়ন। সে উপজেলার চানগাঁও গ্রামের মুত আব্দুস সুবহানের ছেলে। চুরি যাওয়া বাইকটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে মদন থানার ওসি সালাউদ্দিন করিমের তত্ত্বাবধানে তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় এসআই তারা মিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মাজারুল ইসলাম ইসলাম জয় (২৬), পিতা মো. সরুজ মিয়া, মাতা মোছা. খালেদা আক্তার। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায়। সে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।  

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া দরগাহ রোড এলাকার আঃ লতিফের চায়ের দোকানের পূর্ব পাশের পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ জানান, 'জয়ের এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সে আঠারবাড়ী ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছিলো।'

মদন থানার অফিসার  ইনচার্জ মো: সালাউদ্দিন  করিম জানান  জানান 'গ্রেপ্তারকৃত আসামিকে  ২৫ তারিখ বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।'

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম