বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩


মদন ( নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-09-16
মদনে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার  (১৪ সেপ্টেম্বর) উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা হৃদয় হাসান (২৪) ও ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার মিনা বেগম (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত। ব্রাহ্মনবাড়িয়া থেকে মাদক নিয়ে এসে নেত্রকোনায় বিক্রি করতে চেয়েছিল। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) মদন উচিতপুর ট্রলার ঘাট এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র‌্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার মদন থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়। বুধবার তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান,‘ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম