শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪


DhakaReport24.com || 2026-09-26
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় তিনজন এবং মোহাম্মদপুর থানায় ইমরান নামে একজনকে আটক করা হয়েছে।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এ ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

‎জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নির্দেশে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় মিছিলকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ স্লোগান দিতে থাকেন। পরে তারা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা পুলিশ ইমরান নামে একজনকে আটক করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম