রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক


মদন(নেত্রকোনা) সংবাদদাতা :
DhakaReport24.com || 2026-09-09
মদনে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নেত্রকোনার মদনে মানসিক রোগী ইয়াছিন মিয়া (২০) বাবা এলাহি মিয়া (৬০)কে বটি দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মদন পৌর সদরের ৬ নং ওয়ার্ডে আশকিপাড়ায় বুধবারা সকাল আনুমানিক ৬ ঘটিকার দিকে এমন ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলেই মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছে।  এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত এলাহি মিয়ার বাড়ি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে শিবপাশা গ্রামের মাঝপাড়ায়।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বুধবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান নিহত এলাহি মিয়া। বাসায় ফিরে রান্না ঘরে নিজেই চা তৈরি করে মানসিক রোগী ইয়াছিন মিয়াকেও চা পান করতে বলেন নিহত এলাহি মিয়া। এ কথা শুনে অভিযুক্ত ইয়াছিন মিয়া ঘরে থাকা বটি দা দিয়ে বাবাকে এলোপাতারি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য - কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে  যায় পুলিশ।  

নিহতের পুত্রবধু জেরিন আক্তার জানায়, বাবা ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় আসেন। চা পানের জন্য রান্না ঘরে যান বাবা। তখন বাবা ইয়াছিনকে বলে চা খেলে আয়। একথা বলার সাথে সাথে বাবাকে ইয়াছিন বডি দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে। আহত হয়ে বাবা আমাকে ডাকতে থাকে। পরে আমাকে বলে আমার প্রতি তোমরা দাবি রাখ না। আমি এই পর্যন্তই জানি। তবে ইয়াছিন মানসিক রোগী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছে।  

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, অভিযুক্ত ইয়াছিন দুই দিন যাবত খাওয়া দাওয়া করেনি। আজকে সকালে বাবা এলাহি মিয়া চা পান করতে বলে । এ কথা শুনেই ইয়াছিন মিয়া পিছন দিক থেকে তাকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করা হয়েছে। তবে ইয়াছিন মিয়া কোন মানসিক রোগী কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, মানসিক রোগী কি না এ  বিষয়টি বলতে পারবে একজন বিশেষজ্ঞ ডাক্তার।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম