শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে তল্লাশি


DhakaReport24.com || 2026-09-19
রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে তল্লাশি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও ফ্লাইওভারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি এবং নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে বিশেষ অভিযানও চলছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। একই সঙ্গে থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে।

বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে রাখা হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের।

ডিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম