নেত্রকোনার মদনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাদির হোসেন শামীম ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব আলম,পুলিশের এ এস আই জাকির হোসেন ,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যামণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার হাট মদন উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজার। প্রতি সপ্তাহেই এই হাটে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে কসাই পারভেজ মিয়াসহ আরও অনেকের বিরুদ্ধে। বুধবার রাতে রোগাক্রান্ত গাভীটি জবাই করার পায়ঁতারা করে পারভেজ মিয়া। বিষয়টি এলাকার সচেতন মহলের নজরে আসলে বাধাঁ দেয়। পরে স্থনীয় সংবাদ কর্মীরা বিষয়টি জানতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাভীর ভিডিও পোষ্ট করে এবং সচেতন নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রশাসনকে খবর দেয়। এমন খবরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাদির হোসেন শামীম উপস্থিত হয়ে কসাই পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে ইউএনও নাদির হোসেন শামীম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় একটি রোগাক্রান্ত গরু দেখতে পাই। তাছাড়া তার দোকানে রাখা মাংসও প্রাণী সম্পদ কর্তৃক পরিক্ষিত নয়। তাই ভোক্তা অধিকার আইনে পারভেজ নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎতের জন্য তাকে আরও সতর্ক করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম