শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন


DhakaReport24.com || 2026-06-10
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন লাগানোর পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর পোড়া দাগের চিহ্ন দেখা যায়। স্থানীয় লোকজন জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছিল। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও বলেন, ঘটনার ভিডিওটি পুলিশ পর্যালোচনা করছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম