শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ব

যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান


DhakaReport24.com || 2026-09-26
যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, যারা গণহত্যা চালায়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে ২১তম মুসিয়াদ এক্সপো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতে। সেখানে তাদের সংঘটিত অপরাধ ও ঝরানো রক্তের জন্য জবাব দিতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যারা গণহত্যা চালায়, তাদের বিচার ও ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় না আনা হলে একই ধরনের নৃশংসতা আবারও ঘটবে।’

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাইবোনেরা তাদের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে একা নন। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে সত্য তুলে ধরতে এবং নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে থাকতে থাকব।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা অঞ্চলটি সংকটের পূর্ণাঙ্গ ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থা বৈধতা, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের ক্ষেত্রে অচলাবস্থার মুখোমুখি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনীতি প্রসঙ্গে এরদোয়ান বলেন, টানা ২৪ প্রান্তিক ধরে তুরস্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটি বিশ্বের ১৬তম এবং ইউরোপের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ।

তিনি জানান, ২০০২ সালে তুরস্কের রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৩ হাজার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজারে।

এরদোয়ান বলেন, ‘২০ দিন আগে আমরা যে নতুন মধ্যমেয়াদি কর্মসূচি ঘোষণা করেছি, তার আওতায় টেকসই ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাব।’ সূত্র : আনাদোলু এজেন্সি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম