শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত


আঃ লতিফ মোতাহার (লিটন),মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-05-30
মদনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) মদন উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি,পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু তাহের আজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল,সাধারণ সম্পাদক শামীম হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে অন্যান্যরা।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের আহবায়ক এস এম দিদারুল ইসলাম রনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম