শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে বদলে যাবে বাংলাদেশ : আল হেলাল তালুকদার


মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-01-24
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে বদলে যাবে বাংলাদেশ : আল হেলাল তালুকদার

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে নির্বাচনী প্রচারনায় প্রার্থীরা উঠেপড়ে লেগেছে। প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৪( মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী) আসনের  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার। 

শনিবার (২৪ জানুয়ারি) নিজ আসনে সকাল থেকেই মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে হাটে বাজারে চলছে উঠান বৈঠক সহ পথসভা।

নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ প্রচারণা ব্যস্ত হয়ে পড়েছেন জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতা কর্মীরা।  গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, আমি আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। 

এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন আমরা দুর্নীতির মূলোৎপাটন করতে চাই, ইনশাআল্লাহ্‌ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে বদলে যাবে বাংলাদেশ এবং নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী)আসন  দুর্নীতিমুক্ত করা আমাদের অঙ্গীকার।

গণসংযোগ নির্বাচনী প্রচারণা কালে সঙ্গে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ওলিউল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল ইসলাম, নেত্রকোনা জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য সাজেদুল হক সাজু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত এবং ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ সহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা সকল নেতৃবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম