নেত্রকোনা ৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয়জোট সমর্থিত মোঃ আল হেলাল তালুকদার বলেছেন ,জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট ইনশাআল্লাহ্। এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামী দল সমূহও এ জোটে রয়েছে। আমার বিশ্বাস এবং মানুষের ভালবাসায় এ আসন থেকে আমি জয় লাভ করব ইনশাআল্লাহ্ । শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনী প্রচারনা ও বিভিন্ন স্পটে পথ সভায় এ সব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণী ও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য মাইলফলক হিসেবে রাখতে এবং একটি সুখি,সমৃদ্ধশীল ও উন্নত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কাউকে দলীয়ভাবে বিবেচনা না করে সবাইকে সমান গুরুত্ব দিয়ে এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।
পথ সভায় উপজেলা জামায়াতে আমির মাওলানা ওলিউল ইসলাম, নেত্রকোনা জেলাকর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা রহুল আমিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাজেদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডরেশনের সভাপতি আবুল হাসনাত,বাংলাদেশ খেলাফত মজলিশের গোবিন্দশ্রী ইউনিয়ের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুস্তাবশিরি ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাঘান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আইনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম