শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে চিকিৎসাধীন অবস্থায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু


মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
DhakaReport24.com || 2025-11-20
 মদনে চিকিৎসাধীন অবস্থায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

নেত্রকোনার মদনে ৪ দিন চিকিৎসার পর পল্লী বিদ্যুতের লাইনম্যান মোস্তফা কামাল (২৫) এর মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমূল হাসান। নিহত মোস্তাফা কামাল মোঃ আলীর ছেলে। তার বাড়ি সিলেট বিভাগের কোম্পানীগঞ্জ উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি।

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও বালালী বাঘমারা বাজার শাখা অফিস সূত্রে জানা যায়, নিহত মোস্তাফা কামাল উপজেলার দেওসহিলা গ্রামে  মিজানুর রহমানের সেচের পুনঃসংযোগ স্থাপন করতে রোববার তার গ্রামে বাড়ি যায়। সকল প্রস্তুতি নিয়ে খুঁটির উপরে উঠলে সেখানেই বিদ্যুতায়িত হয় মোস্তাফা কামাল। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। গুরুতর হওয়ার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাৎক্ষণিক তাকে ঢাকা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে চার দিন চিকিৎসার পর  সে মৃত্যু বরণ করে। 

এ ব্যাপারে প্রত্যক্তদর্শী লাইনম্যান  হাবিব মিয়া জানান, আমি মোস্তফা কামাল ভাইয়ের সাথে ছিলাম। তবে আমি নতুন তাই নিচে অবস্থান নেই। তবে মোস্তফা ভাই উপরে উঠে যায়। কিছুক্ষণ পর মানুষের চিৎকার শুনি। পরে লোকজন তাকে উদ্ধার করে। মদন হাসপাতালে নিয়ে আসলে গুরুতর হওয়ার তাকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চার দিন পর তার মৃত্যু হয়।  তবে লাইন বিচ্ছিন্ন করা হয়নি কেন?  এমন প্রশ্নের জবাবে সে আরও জানায়, আমি নতুন জানি না মোস্তফা ভাই এ নিয়ে জোনাল অফিসে কথা বলছিলেন কি না?  

এ ব্যাপারে মদন পল্লী বিদুৎ জোনাল অফিসের এজিএম  নাজমূল হাসান বিষয়টি দু:খ প্রকাশ করে বলেন,আমাদের  নিয়ম আছে বিদুৎ সংযোগ করতে গেলে অবশ্যই জোনাল অফিসে অবগত করতে হয়। মোস্তফা এ কাজ করবে এ বিষয়ে অফিসকে কোন অবগত করেনি।  তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতেই ব্যবস্থা নেয়া হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম