শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


মদন (- নেত্রকোণা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-11-07
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোণা মদনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকালে উপজেলার দলীয় কার্যালয় হতে শুভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপত্বিত করেন উপজেলার বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সঞ্চালনায় ছিলেন ,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম আকন্দ।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন  বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঢাকা ও দেশের অন্যান্য শহরের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের উত্থানের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করে।

সেদিন জাতি আবারও রেডিও’তে তাঁর কণ্ঠ শুনতে পায়- ‘আমি জিয়া বলছি’। যে কণ্ঠটি তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে তারা শুনেছিল। তার (জিয়ার) উপস্থিতি মানুষের মনে স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জাগানো স্মৃতিগুলো ফিরিয়ে আনে।উপজেলা বিএনপি উপদেষ্টা মির্জা রমজান আলী বলেন,

সেইদিন বিপ্লব আর বিজয়ের স্বতঃস্ফূর্ত মিছিল ছড়িয়ে পড়ে রাজপথে। চারদিক মুখরিত হয়ে ওঠে করতালি, স্লোগান আর জয়ধ্বনিতে। সৈনিক আর সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে উল্লাসে মেতে ওঠে। 

 বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুতাহের আজাদ বলেন,এভাবেই ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। সেজন্যই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

উপজেলা বিএনপি সভাপতি বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মদন উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধো দিয়ে দিবসের সূচনা করা হয়।

এ ছাড়া ও আলোচনা সভায় বক্তব্য দেন। যুগ্ন সাধারন মম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক শামছুল  আলম লালু, উপজেলা,যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল। সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপকি গোলাম মোস্তফা মজলিস। 

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি আহবায়ক, আব্দুল হেলিম ভুলু, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, পৌর বিএনপি সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট প্রমূখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম