শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

গাইবান্ধায় টানা বৃষ্টি ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত আমন চাষ


অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি:
DhakaReport24.com || 2025-11-04
গাইবান্ধায় টানা বৃষ্টি ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত আমন চাষ

গাইবান্ধায় টানা তিন দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে আমন ধানের গাছ। এতে ফলন কমে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় চাষিরা।

আজ সোমবার (৩ নভেম্বর) জেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, আধাপাকা ধানের ক্ষেতজুড়ে গাছ মাটিতে লুটিয়ে আছে। বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, আবার সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে  কারেন্ট পোকার আক্রমণে অনেক ফসল নস্ট হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি এলাকার কৃষক  রাসেল মিয়া বলেন, “অনেক কষ্ট করে চার একর জমিতে আমন চাষ করেছি। এখন যখন কাটার সময়, তখনই বৃষ্টি আর ঝড় এসে সব নষ্ট করে দিল।”

কণ্ঠে হতাশার সুর নিয়ে তিনি বলেন, “ধানের ফলনও ভালো হওয়ায় দেখে আশায় বুক বেধে ছিলাম। কিন্তু এখন জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে, ফলন অর্ধেক হয়ে যেতে পারে।”

আরেক কৃষক জহির উদ্দিন বলেন, শুধু বৃষ্টির পানি নয়, এরআগে কারেন্ট পোকার আক্রমণে আমার ২৫ শতক আমন ধানখেত নষ্ট হয়েছে। এ নিয়ে চরম হতাশায় ভুগছি।  

উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পোকা দমনের জন্য ইতোমধ্যে কৃষকের মাঝে লিফলেট বিতরণসহ উঠান বৈঠক করা হচ্ছে। সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের নুয়ে পড়া ধানগাছগুলো লজিং আপ (দাড়) করোনোর পরমর্শ দেওয়া হচ্ছে। এতে করে কৃষকের তেমন ক্ষতি হবে না বলে জানান এ কর্মকর্তা। 

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক খোরশেদ আলম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সম্প্রতি বৈরি আবহাওয়ার কারণে যেসব খেতের ধান হেলে পড়েছে সেগুলো যাতে ক্ষতি না হয় তা নিয়ে উপসহকারীরা মাঠপর্যায়ে কাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম