শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে জুয়া খেলা থেকে ষাঁড় আটক


মদন(নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-11-02
মদনে জুয়া খেলা থেকে ষাঁড় আটক

নেত্রকোনার মদনে  দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়া খেলায় আয়োজন করে একটি জুয়ারি চক্র।  

রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে এ ষাঁড় গরুটি আটক করা হয়। একটি কাল রং এর ষাঁড় আটক করেছে ডিবি পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃত ষাঁড়ের মালিককে পাওয়া যায়নি।

নেত্রকোনা ডিবি পুলিশ ও মদন থানা সূত্রে জানা যায়, মদন উপজেলার গঙ্গানগর নামক একটি জায়াগায় ষাঁড়ের মাধ্যমে জুয়া খেলার আয়োজন করতে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গঙ্গানগর আসলে মানুষের ভীর পাওয়া যায়। তবে পুলিশ আসছে এমন সংবাদ পেয়ে জুয়ারিরা ঘটনাস্থল ত্যাগ করে ষাঁড় গরু রেখে চত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ষাঁড়ের লড়াই দেয়া একটি ষাঁড় গরু পাওয়া যায়। যার রং কাল। আনুমানিক ধারনা করা হচ্ছে ২লাখ টাকা হবে। তবে  ডিবি পুলিশ ষাঁড় গরুটি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর থেকে উদ্ধার করে মদন থানায় নিয়ে আসে।

নেত্রকোনা ডিবি পুলিশের এস আই অপু চন্দ্র ভৌমিক জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মদন থানা গঙ্গানগর নামকস্থানে একটি ষাঁড়ের লড়াই হতে যাচ্ছে । এমন সংবাদের প্রেক্ষিতে রোববার ভোরে ঘটনাস্থালে আসলে লোকজন এলোপাতাড়ি চলে যায়। এ সময় একটি কাল রং এর ষাঁড় পাই যার আনুমানিক ২লাখ টাকা হবে।

মদন থানার ওসি শামসুল আলম শাহ  জানান,  ডিবি পুলিশ একটি ষাঁড় জুয়া খেলা থেকে উদ্ধার করেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থালে পুলিশ পাঠাই । পরে ষাঁড় গরুটি উদ্ধার করে মদন থানায় নিয়ে আসা হয়। ইউএনও স্যারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম