রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন


নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-09
মদনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন

গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান নিয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণার-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচী উদ্বোধন করেন। 

উপজেলা পাবলিক হল রুমে সূধী জনের সাথে মত বিনিময় করে ও ফলজ বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর মদন ফতেপুর সড়কের দুই পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাইদুল  ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া প্রমুখ।

শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে পাঁচ হাজার বৃক্ষরোপন, পরিচর্যা ও এই কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন এমপি সাজ্জাদুল হাসান।  

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম