শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা


আলী আজগর পনির (মদন, নেত্রকোনা প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-11-13 16:50:45
মদনে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সাংবাদিক ও গণমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

রোজ সোমবার ( ১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মদন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।  

পরে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ও, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার,গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন,মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমানসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।

পরে  তিনি তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের মানোন্নয়নের লক্ষ্যে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়ার পরিকল্পনায় করা সমাজের অবহেলিত হিজড়াদের নামে বরাদ্দ  দেওয়া একটি কফি হাউস উদ্বোধন করেন তিনি।

এবং উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কুঠুরি কোন তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারীদের জীবন উন্নয়নের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের পরিচালনায় প্রাণিসম্পদ হাঁসের খামারি প্রতিষ্ঠান উদ্বোধনও করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম