শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়ায় দুগ্রুপের সংঘর্ষে আহত ১০ গ্রেফতার ৪


আলী আজগর নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-02 12:33:30
আটপাড়ায় দুগ্রুপের সংঘর্ষে আহত ১০ গ্রেফতার ৪

নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের দেশীউড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার দু’গ্রুপের  সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। গুরুতর আহত স্বপন মিয়া(৫০), রিপন মিয়া(৪২), বিল্লাল হোসেন(২৮), ফরিদ মিয়া(৩৫), বাচ্ছু মিয়া(৮০), সোনা মিয়াকে(৪৩) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়ার দেশীউড়া গ্রামের বিদ্যা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের স্বপন মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বপন মিয়া, রিপন মিয়া, বিল্লাল হোসেন, ফরিদ মিয়া, বাচ্ছু মিয়া, সোনা মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। 

গুরুতর আহত ছয়জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই দিকে বিল্লাল হোসেন অরফে মৌলা মিয়া ও পরিদ মিয়া শরীরে কাটা দাগ নিয়ে ভর্তি হলেও ২ দুই ঘন্টা পর কিভাবে মাথায় আঘাত পেল তা নিয়ে হাসপাতালে যথেষ্ট সন্ধেহ সৃষ্টি হয়েছে।  


আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। চার জনকে গ্রেফতার করে আদালতে পেরন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম