শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু


DhakaReport24.com || 2022-12-08 17:10:15
 মদনে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নে পদমশ্রী  নদীতে  মাছ ধরতে গিয়ে নদীর পানিতে স্ট্রোক করে, কাজল মিয়া (৩৫) নামের এক যুবক। পরবর্তীতে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জঙ্গল ডেমারগাতী গ্রাম আনুমানিক সকাল ৮ টার দিকে। মৃত যুবক  কাজল মিয়া ডেমারগাতী গ্রামের  রবি মিয়ার ছেলে।

মৃতের ভাতিজা শাফায়াত (২৫) জানায়, চাচা কাজল মিয়া পদমশ্রী নদীতে সকালে মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ লোকজনের ডাক চিৎকার শুনে গিয়ে দেখি  চাচা পানিতে স্ট্রোক করেছে। তাড়াহুড়া করে,হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার চাচাকে মৃত ঘোষণা করেছে। 

এ বিষয়ে মাঘান  ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ( মাসুদ) জানান,  কাজলের মৃত্যুর বিষয়টা খুবই দুঃখজনক, পানিতে স্ট্রোক করে মৃত্যু হয়েছে কাজলের। এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তৌহীদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক  হাসপাতালে পাঠানো হবে ও থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম