শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন নেত্রকোনার অর্ণব


DhakaReport24.com || 2022-12-05 11:23:00
কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন নেত্রকোনার অর্ণব

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হলেন নেত্রকোনার জেলার, দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবির হাসান অর্ণব ।
 
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও জেলা,উপজেলা,ইউনিয়ন ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

নবনির্বাচিত সদস্য  আবির হাসান অর্ণব তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি যখন কলেজে উঠি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত । এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদচারণ ।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে আমাকে অবশেষে একটা পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ । সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রসারিত করার জন্য সকল ধরনের সংগ্রামে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখতে চাই । 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আদর্শিক পরিবারে যখন থেকে বুঝি তখন থেকে শিখে আসছি, জেনে আসছি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ। সংগঠন, দল, দেশ, নেত্রীর ব্যাপারে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক জীবন ও ব্যাক্তিজীবনে দেশ, দল, নেত্রীর জন্য কাজ করার বাইরে আর কোন ভবিষ্যৎ পরিকল্পনা নাই।