নেত্রকোনার আটপাড়া উপজেলার বিজয়পুর গ্রামের এক কৃষকের অর্ধ-শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। রোববার রাতে আটপাড়া উপজেলার বিজয়পুর গ্রামের তেলিগাতী প্রাইমারি স্কুলের পাশের জমিতে তার কলা গাছ কেটে দেওয়া হয় বলে কৃষক সুজিত দাস জানান।
সুজিত দাস বলেন, আমি অনেক কষ্ট করে সঞ্চয় করে টাকা জমিয়ে ১ কাঠা জমিতে কলার আবাদ করেছিলাম। ভাল ফলও হবে আশা করেছিলাম।
কিন্তু কে বা কারা গতকাল রাতে জমির অর্ধ-শতাধিক কলাগাছ কেটে দিয়েছে।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম