নেত্রকোনার আটপাড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভয় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রকল্পের জেলা ব্যবস্থাপক তারা সাংমা, ৩ নং লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কবীর, ৫ নং তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস, ৬ নং দুওজ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুল হক তালুকদার, ৭ নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম