শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে এলজিডির সেতু ভেঙে যাওয়ায় জনগণের দুর্ভোগের শেষ নেই


মদন প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-14 21:28:15
মদনে এলজিডির সেতু ভেঙে যাওয়ায় জনগণের দুর্ভোগের শেষ নেই

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে বাঁশরী উত্তরপাড়া গ্রামের যাতায়াতের রাস্তার উপর নির্মিত বহু বছরের পুরাতন এলজিডি কর্তৃক একটি মাত্র সেতু ভেঙে যাওয়ার কারণে সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। ১৪ নভেম্বর রোজ সোমবার বাশঁরী উত্তরপাড়া গ্রামে গেলে দেখা যায়, ভাঙ্গা সেতুর উপর দিয়ে জনগণের চলাচলের কষ্টের করুণ দশা। 

যা প্রতিনিয়ত ব্যাটারী চালিত অটো রিক্সা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। ঐ এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কাইটাইল বাজার হইতে বাঁশরী উত্তরপাড়া গ্রামে যাওয়ার যে রাস্তাটি তা বেহাল দশা। পায়ে চলে চলাচলের জন্য রাস্তার উপরে এলজিডি কর্তৃক বহু বছরের পুরাতন সেতুটি ভেঙে  শুধু রড ঝুলে আছে, মোটরসাইকেল উল্টে এক্সিডেন্ট করছে অহরহ। 

বাঁশরী উত্তর পাড়া বহু বছরের পুরাতন রাস্তার উপর এলজিডি নির্মাণকৃত সেতুটি ভেঙ্গে যাওয়ার কারণে জনগণের চলাচলের দুর্ভোগের শেষ নেই।
এলজিডি কর্তৃক নির্মাণকৃত সেতুটি ভেঙ্গে জনগণের কষ্টের কথা চিন্তা করে, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল আমিন (সাদেক) তিনি বলেন, অনেক বার জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোন কাজ হচ্ছে না। 

মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল তিনি এ প্রতিনিধিকে বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় পুনরায় মেরামতের জন্য প্রকল্প বরাদ্দ বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম