শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার


মদন প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-09 00:54:30
মোহনগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার খুরশিমূল বাজারের পাশে একটি ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুলহাস মিয়া (৫০), মানারকান্দির গ্রামের রতন মিয়া (৫৫), মাসুম মিয়া (৩৫), শাহীন মিয়া (৪০), রবি মিয়া (৪৫) ও সিয়াধার গ্রামের রিপন মিয়া (৫০)।

গত ৮ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘জুয়ার আসরের নেতৃত্বে চার ইউপি সদস্য’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয়জনকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। এরা নিয়মিত জুয়া খেলে। তবে স্থানীয়দের দাবি আটককৃতরা ছোট জুয়াড়ি। বড় জুয়াড়িদের ছাড় দিয়ে ছোট জুয়াড়ি ধরে দায় সারছে প্রশাসন। চিহ্নিত বড় জুয়াড়িদের গ্রেপ্তারের দাবি তাদের।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃত ছয় জুয়াড়িকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্য জুয়াড়িদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান চলানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম