প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় যুব দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আটপাড়া নেত্রকোনা -এর উদ্যোগে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রমুখ । পরে যুব কার্যক্রমের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে গাছের চারা রোপন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম