শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলাবাসীর শোক প্রকাশ


DhakaReport24.com || 2022-07-25 12:41:45
ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলাবাসীর শোক প্রকাশ

নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু মাতাব্বর গত ২৪ জুলাই রোজ রবিবার সন্ধ্যায় ৭.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার রাস্তায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু মাতাব্বর  গত  শুক্রবার আটপাড়া তেলিগাতি নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলে তার পায়ের একটি হাড় ভেঙে যায়।  এ নিয়েই  তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

আজ ২৫ জুলাই সকাল ১১ ঘটিকায়  মরহুমের প্রথম জানাজার নামাজ মদন উপজেলা পাবলিক হল মাঠে  অনুষ্ঠিত হয়েছে। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রাম বাঁশরী ঈদগাহের মাঠে বিকাল ২টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে সময়িত করা হবে। 
তার মৃত্যুতে  মদন উপজেলা প্রশাসন ও সকল ইউপি চেয়ারম্যান সহ  মদনের সর্বস্তরের মানুষ গভীরভাবে  শোকাহত ও মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন, এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম