শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


DhakaReport24.com || 2022-07-16 09:25:30
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে ইমরান নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে নানাবাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মায়ের সঙ্গে যায় শিশুটি। শুক্রবার সকালে খেলার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে বেশ কিছুক্ষণ মা এবং স্বজনরা শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ি আঙিনায় খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি ভেসে উঠে। স্বজনরা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি লুৎফুর রহমান জানান, সোমবার ইমরান হোসাইনকে নিয়ে তার মা নিশ্চিন্তপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। মৃত শিশুটিকে হাসপাতাল থেকে বাবার বাড়ি ঝাউসি এলাকায় নেয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম