রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা


DhakaReport24.com || 2026-10-04
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়াতে মো. নাসিমুল গনি নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়ির সামনে চায়ের দোকানে বসে ছিলেন নাসিম। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুইজন লোক হাজির হয় সেখানে। দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিয়ে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিক অনুসন্ধানে নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।


তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম