রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

>> আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

আপনি পড়ছেন : খুলনা

‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-09-27
‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি।

এসআরবি জানায়, গ্রেপ্তার জয়নাল সরকার খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।

১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত জয়নাল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ওই মামলায় মোট ৮ জন আসামি ছিলেন। যার মধ্যে প্রধান ছিলেন এরশাদ শিকদার।


এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে অভিযান চালায়। তারা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে জয়নাল সরকারকে গ্রেপ্তার করে। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম