রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

>> আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

আপনি পড়ছেন : বিশ্ব

আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস


DhakaReport24.com || 2026-09-27
আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

আল আকসা মসজিদ পুরোপুরি নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার দিকে ইসরায়েল এগোচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল। তার দাবি, মসজিদ ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ এ ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করছে।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে মেশাল সেসব কথা বলেন। তিনি বলেন, আল আকসা মসজিদকে ৪০ দিনের জন্য বন্ধ রাখা, সময়ের ভিত্তিতে বিভাজন আরোপ এবং ইহুদি উগ্রপন্থি গোষ্ঠীগুলোর প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

মেশালের অভিযোগ, আল আকসা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে দিয়ে সেখানে ‘স্থানিক বিভাজন’ প্রতিষ্ঠারও চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, এসব পদক্ষেপের ফলে মসজিদটি এখন ‘গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে।

আল-আকসা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেশাল। তিনি জেরুজালেম ও আল-আকসা রক্ষায় ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথা বলেন।

ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি সেখানে দৃঢ় উপস্থিতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আরব ও মুসলিম বিশ্বের জনগণকে ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম