নেত্রকোনায় মৈমনসিংহ গীতিকা সংকলন প্রকাশের শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর) বিকেলে নেত্রকোনা পাবলিক লাইব্রেরির হলরুমে সাহিত্য সংস্কৃতি সংগঠন ঐতিহ্য নেত্রকোনার উদ্যোগে আলোচনা সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক এডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে ও চিন্ময় তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক, বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন। মৈমনসিংহ-গীতিকা সংকলন প্রকাশের শতবার্ষিকী উদযাপনের মূল প্রবন্ধ পাঠ করেন এমদাদ খান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবির। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন ভাষাচিন্তক ও উত্তর উপনিবেশিক তাত্ত্বিক ফয়েজ আলম।

এসময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি এবং ঢাকা রিপোর্ট ২৪.কম এর সম্পাদক রাজু আহমেদ মামুন। আরও বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র, লেখক ও গবেষক মোঃ চাঁন মিয়া ফকির, বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ, অধ্যাপক পূরবী সম্মানিত, নাট্যকার ও অভিনেতা রাখাল বিশ্বাস সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ঢাকা রিপোর্ট ২৪.কম/জাক/আরএএম