শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিল্প-সাহিত্য

আত্মপ্রকাশ: নতুন সংগঠন- বাঙালমেল


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2024-09-22
আত্মপ্রকাশ: নতুন সংগঠন- বাঙালমেল

বাংলাদেশের ইতিহাস,ভাষা ও জীবনাচার নিয়ে কাজ করার লক্ষ্যে ঢাকায় জন্ম হলো নতুন সংগঠন- বাঙালমেল।

২১সেপ্টেম্বর  ঢাকার কাঁটাবনের গ্লোরিয়াস রেস্টুরেন্টে উল্লেখযোগ্য সংখ্যক কবি লেখক গবেষকদের সম্মিলনে আলোচনা শেষে জন্মলাভ করে এই নতুন সংগঠন।

দেশের সাধারণ মানুষের ঐতিহাসিক বিকাশের সিলসিলা ধারণ করে মানবিক, বৈষম্যহীন, জনমুখি শিল্প-সাহিত্য -সংস্কৃতি ও জ্ঞান চর্চা এবং এ যাবত উপেক্ষিত হয়ে আসা সাধারণ মানুষের জীবনযাপনে ফুটে উঠা সংস্কৃতিকে ভিত্তি ধরে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির রূপ বয়ান করে একটি সামগ্রিক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করা “বাঙালমেল”-এর চূড়ান্ত লক্ষ্য।

এ জন্য প্রচলিত সাংগঠনিক পদ্ধতি বাদ দিয়ে কবি উত্তরউপনিবেশি তাত্ত্বিক ফয়েজ আলমকে উপদেষ্টা এবং ১৫ জন সদস্য নিয়ে জাতীয়মেল (জাতীয় কমিটি) গঠন করা হয়েছে। ১৫ জন সদস্যের মধ্যে আবির বাঙালি-মুখপাত্র, মাহদী আনাম-কর্মসূচী, আলমগীর হোসেন পলাশ-প্রচার এবং নাহিদ বাদশাহ দপ্তর সম্পর্কিত দায়িত্ব পালন করবেন।