রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিল্প-সাহিত্য

‘ইতিহাস-সংস্কৃতি বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো কর্তব্য’


DhakaReport24.com || 2024-01-26 16:36:15
‘ইতিহাস-সংস্কৃতি বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো কর্তব্য’

ইতিহাস-সংস্কৃতি বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

শুক্রবার (২৬ জানুয়ারি) পুরান ঢাকার ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী পৌষমেলা ১৪৩০-এর উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

পুরান ঢাকার বাসিন্দাদের নিজস্ব সংস্কৃতি প্রচার ও প্রসারের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, পৌষমেলা আমাদের ঐতিহ্যের একটা অংশ। একটা সময় ছিলো এই পৌষমেলাকে ভুলিয়ে দিছিলো আমাদের। প্রতিনিয়ত আমাদের সংস্কৃতির বিকৃতি ঘটছে। স্বাধীনতার আগে ও পরে এই যুদ্ধ চলছে।

তিনি বলেন, ইতিহাস ও সংস্কৃতির বিকৃতির পাশাপাশি আরও বড় সমস্যা আমাদের অসচেতনতা। আমাদের আদি সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কর্তব্য ইতিহাস-সংস্কৃতি বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। পাশাপাশি আদি সংস্কৃতির বিস্তৃতি ঘটানো।

শান্তা সরকারের গান দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী পৌষমেলা উদ্বোধনী অনুষ্ঠান। লায়লা তারান্নুম কাকলির আবৃত্তি আর ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়’ গানে স্পন্দনের শিল্পীদের নাচের মধ্য দিয়ে চলে আনুষ্ঠানিক কার্যক্রম।

মানজার চৌধুরী সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ। এ ছাড়াও বুলবুল ললিতকলা একাডেমির সদস্যসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাফার সভাপতি হাসানুর রহমান বাচ্চু, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম