মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> তাহসিফ হত্যা মামলা: ফের ৩ দিনের রিমান্ডে দীপ

>> মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

>> ‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’

>> ‘হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন’

>> মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা

>> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

>> রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

>> যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

>> ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

>> রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

আপনি পড়ছেন : রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উসকানি দিচ্ছে : রিজভী


DhakaReport24.com || 2026-11-02
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উসকানি দিচ্ছে : রিজভী

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এ কাজে যুক্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার ( ২ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না, এমনটা জনগণ ভাববে না।

পাশাপাশি কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন রিজভী। বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।


এর আগে সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দিনব্যাপী সফর শেষে বিকেলে ঢাকায় ফেরেন রিজভী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম