মৌলভীবাজারে পুলিশের অভিযানে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগসহ বিভিন্ন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম